ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন

বাংলারচিঠিডটকম ডেস্ক :

চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে পরিচালিত নয়।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠককালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৬ মে এ কথা বলেছেন।

রুশ নেতা আরো বলেছেন, এটি মৌলিক গুরুত্বের বিষয় যে রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক সুবিধাবাদী এবং কারো বিরুদ্ধে পরিচালিত নয়। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সহযোগিতা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।

পুতিন বলেছেন, রাশিয়া এবং চীন একসাথে ন্যায়বিচারের নীতি এবং একটি গণতান্ত্রিক বিশ্বব্যবস্থাকে সমর্থন করে, যা আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে বহুমুখী বাস্তবতা এবং একটি বিশ্বব্যবস্থাকে প্রতিফলিত করে।

পুতিন আশা প্রকাশ করে বলেছেন, তার বর্তমান সফর দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক জটিলতার নিরসনে একটি অতিরিক্ত প্রেরণা যোগাবে।

শি’কে তিনি বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, চীনে এসে আমি আপনার সাথে দেখা করতে পেরে খুব খুশি।’

উল্লেখ্য, পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে এসে পৌঁছেছেন।

মার্চের নির্বাচনে পুনরায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। তবে গত ছয়মাসে চীনে এটি তার দ্বিতীয় সফর।

সফরকালে পুতিন ইউক্রেনে তার যুদ্ধ প্রচেষ্টা এবং দেশের বিচ্ছিন্ন অর্থনীতির জন্যে ব্যাপক সহায়তা পাওয়ার চেষ্টা করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন

আপডেট সময় ০৩:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪