ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নাটকীয়তা শেষে দুই চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

সামস্ উদ্দিন ও মোহাম্মদ আব্দুল্লাহ

সামস্ উদ্দিন ও মোহাম্মদ আব্দুল্লাহ

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে নানা নাটকীয়তা শেষে আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী সামস্ উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও ৬ষ্ঠ রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। একজন সামস্ উদ্দিন চেয়ারম্যান আরেকজন মোহাম্মদ আব্দুল্লাহ।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়ীতে চারজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন- মো. রফিকুল ইসলাম, সামস্ উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ ও মো. তালেব উদ্দিন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে- আল আমিন ও মো. গোলাম মোস্তফা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- জেলী আক্তার ও মাহমুদা খাতুন।

এ ব্যাপারে কথা বলতে চেয়ারম্যান পদপ্রার্থী সামস্ উদ্দিন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে তিনি জানান।

চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি বিকালের দিকে আবেদন করে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।

এর আগে ২১ এপ্রিল চেয়ারম্যান পদপ্রার্থী সামস্ উদ্দিনের পক্ষে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন দেওয়া হয়। পরবর্তীতে তিনি অভিযোগ করেন সমঝোতার কথা বলে কিছু লোক তার কাছ থেকে স্বাক্ষর আদায় করে এবং প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেয়।

এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী সামস্ উদ্দিনের প্রার্থীতা প্রত্যাহার নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়। এদিকে নানা জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে ২২ এপ্রিল বিকালে নিজেই জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুইজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। বাকি দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নাটকীয়তা শেষে দুই চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

আপডেট সময় ১২:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪