ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

দেশ ও জনগণের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাতীয় পার্টি : জি এম কাদের

জিএম কাদের

জিএম কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সংসদ সদস্য জিএম কাদের বলেছেন, বিরোধী দল সহিংসতা নয়, দেশ ও জনগণের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাতীয় পার্টি (জাপা)।

তিনি বলেন, সংসদ পরিচালনায় যেন কোনো ঘাটতি না থাকে সেকথা বিবেচনা করেই জাপা আলাপ-আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখবে।

৫ জানুয়ারি দুপুরে এক অনির্ধারিত ব্রিফিং-এ জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জি এম কাদের একথা বলেন।

তিনি বলেন, সংসদীয় দল ও প্রধান বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন জাপা হুসেইন মুহম্মদ এরশাদ। দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী, বিরোধী দলীয় উপ-নেতার দায়িত্ব পালন করবেন তিনি।

জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, মন্ত্রী পরিষদে জাতীয় পার্টির কোনো সদস্য থাকবে না। দেশের স্বার্থে যেকোন সংস্কার ও সংশোধনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, স্পিকারের সাথে সময় নির্ধারণ করে তিনি দ্রুতই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা ফায়েকুজ্জামান ফিরোজ, সোলায়মান সামি, রেজাউল করিম, আবু নাসের বাদল, জেসমিন নুর প্রিয়াংকা, আবদুস সাত্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

দেশ ও জনগণের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাতীয় পার্টি : জি এম কাদের

আপডেট সময় ০৬:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯