ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

প্রার্থিতা ফিরে পেতে আল আমিনের সংবাদ সম্মেলন

কাউন্সিলর প্রার্থী আল আমিন বক্তব্য রাখেন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর নির্বাচনে ভোটার স্থানান্তর জটিলতার কারণে বাতিল হওয়া প্রার্থিতা বৈধতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।

২৪ ফেব্রুয়ারি বিকালে পৌর এলাকার চরকাউরিয়া পশ্চিম পাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন আল আমিন নামে ওই ব্যক্তি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আল আমিন বলেন, বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে আমি সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করি। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

তিনি বলেন, মূলত আমি ও আমার পরিবারের সকল সদস্য ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু কে বা কারা ষড়যন্ত্র করে ২০১৬ সালে আমার অজান্তে আমাকে ভোটার তালিকায় ৮ নম্বর ওয়ার্ড থেকে ৭ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করে। যা আমাকে জানানো হয় নি। একারণে আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। পরে আমি এ বিষয়ে আপিল করলেও আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় নি।

তাঁর জন্ম সনদ ও অন্যান্য কাগজপত্র যাচাই করে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আল আমিন।

সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রার্থিতা ফিরে পেতে আল আমিনের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪