ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

নির্বাচন করতে পারছেন না ৮ প্রার্থী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ প্রার্থীর প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগের চেম্বার কোর্টেও বহাল রয়েছে।

এর মধ্যে রয়েছে বিএনপির সাত প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। এর ফলে তাদের আর নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। খবর বাসসের।

প্রার্থীদের করা আপিল আবেদনের শুনানি নিয়ে ২৪ ডিসেম্বর সুপ্রিমকোর্টে অবকাশকালীন চেম্বার কোর্ট বিচারপতি নুরুজ্জামান ননীর আদালতও হাইকোর্ট আদেশ বহাল রাখে।

বিএনপির মনোনয়ন পেলেও আদালতের আদেশে প্রার্থিতা হারানো প্রার্থীরা হলেন জামালপুর-৪ আসনের মো. ফরিদুল কবির তালুকদার শামীম, জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের এম এ আব্দুল মজিদ, রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রকৌশলী মোসলেম উদ্দিন, ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক ও ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন এবং ময়মনসিংহ-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন।

ওই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট উল্লেখিত প্রার্থীদের প্রার্থীতা নিয়ে আদেশ দেয়। এই প্রার্থীরা সবাই উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করায় হাইকোর্ট তাদের প্রার্থিতা স্থগিত করে রুল জারি করে। এ প্রেক্ষিতে ২৩ ডিসেম্বর তারা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে পৃথক পৃথক আবেদন জানান।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচন করতে পারছেন না ৮ প্রার্থী

আপডেট সময় ০৮:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮