ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

একটি ইভেন্টের বিজয়ীরা অতিথিদের স্যালুট দেয়। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর দুপুরে শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে।

সুইড জামালপুরের কার্যকরী কমিটির সদস্য সোহরাব হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুইড জামালপুরের নির্বাহী সচিব অজয় কুমার পাল, ক্রীড়া সচিব রেজাক তালুকদার রতন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ ।

পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ছবি: আসমাউল আসিফ

এ সময় বক্তারা বলেন, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীতাকে জয় করে সমাজের অনেক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্নরা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছে। অনেকেই পরিবার ও সমাজের কাছে বোঝা না হয়ে নিজের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে বিশেষ অবদান রাখছে। তাই সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে উন্নয়নের মূলস্রোতে যুক্ত করতে সকলের সহযোগিতা চান বক্তারা।

পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট সময় ১২:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩