ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

আপনারা প্রত্যেকে ১০টি করে ভোট সংগ্রহ করে দিবেন : মতিয়া চৌধুরী

পথসভায় বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নৌকার প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আপনারা প্রত্যেকে ১০টি করে ভোট সংগ্রহ করে দিবেন। আপনাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করলেই ১০টি করে ভোট সংগ্রহ করতে পারবেন। আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।

১৮ ডিসেম্বর সকালে শেরপুরের নকলা পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গড়েরগাও চৌরাস্তার মোড়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ভোটারদের সাথে মতবিনিময় কালে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ নৌকা প্রতীকের সমর্থক ভোটাররা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপনারা প্রত্যেকে ১০টি করে ভোট সংগ্রহ করে দিবেন : মতিয়া চৌধুরী

আপডেট সময় ০৬:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮