ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

বাথরুম থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

সাঈদ আনোয়ার সিফাত।ছবি: বাংলারচিঠিডটকম

সাঈদ আনোয়ার সিফাত।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে ভাড়াটিয়া বাসার বাথরুম থেকে সাঈদ আনোয়ার সিফাত (২১) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ আগস্ট রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সারকারখানা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সিফাত মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে ও রাজধানী ঢাকাৃর তেজগাঁ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের ভাগ্নের বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে সিফাত ও তার পরিবার। সিফাতকে একা বাসায় রেখে তার বাবা মা দুইদিন আগে গ্রামের বাড়িতে যান। ১৮ আগস্ট রাতে বাবা-মা বাসায় এসে ঘর বন্ধ দেখে পুলিশ খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে সিফাতের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে সুরতহল রিপোর্ট করে পুলিশ।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, কলেজ শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাথরুম থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩