ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মেলান্দহে বিট পুলিশিং মতবিনিময় সভা

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।ছবি:বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট বিকেলে উপজেলার ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করে মেলান্দহ থানা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে, জামালপুরবাসীকে দুর্নীতিমুক্ত অফিস উপহার দিতে বদ্ধপরিকর থাকবো। মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন ও ৬০ দিনের কর্মসূচিতে আটটি বিষয় নিয়ে কাজ করার কথা জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা প্রমুখ। সভা সঞ্চালনা করেন ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভায় স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মেলান্দহে বিট পুলিশিং মতবিনিময় সভা

আপডেট সময় ১০:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩