ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

বিএনপির আগুন সন্ত্রাস এবং দেশের সম্পদ বিশ্ব বেনিয়াদের হাতে দেওয়ার চক্রান্ত রুখে দিতে হবে : তথ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাস এবং দেশের ভূমি ও সম্পদ বিশ্ব বেনিয়াদের হাতে দেওয়ার চক্রান্ত রুখে দিতে হবে, দেশের জনগণ তাদের প্রতিহত করবে।

তিনি ২৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-কেআইবি কমপ্লেক্সে ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন আয়োজিত ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি ড. সীমা হামিদ এবং সাধারণ সম্পাদক অন্তু করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ’২৮ জুলাই সমাবেশের নামে গন্ডগোল করতে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এজন্য তারা ২৯ জুলাই আবার আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, বাস পুড়িয়েছে, মানুষের সম্পত্তিতে আগুন দিয়েছে।’

‘এই অপশক্তি দেশের তেল, গ্যাস, খনি বিশ্ব বেনিয়ার হাতে তুলে দিতে চায়’ উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭১ সালেও স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি অপশক্তি আমাদের মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল। মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। আজকেও যারা দেশের সম্পদ ও ভূমি বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়, মানুষ তা হতে দেবে না, তাদের প্রতিহত করবে।’

হাছান মাহমুদ বলেন, ’২৯ জুলাই বিএনপি যেসব বাস পুড়িয়েছে সেগুলো ব্যক্তি মালিকানাধীন বাস। অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে যে মানুষ বাস কিনেছে, সেই বাস তারা পুড়িয়ে দিয়েছে। অথচ সেই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না।’

তরুণদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এভাবে যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, মানুষের সহায়-সম্পত্তি, স্বপ্নকে পোড়ায়, তাদেরকে বর্জন করতে হবে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং একই অপশক্তি যারা দেশের ভূমি ও সম্পদ বিশ্ব বেনিয়ার হাতে তুলে দিতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর হাতে লড়তে হবে দেশকে বাঁচাতে হবে।’

তারুণ্যের শক্তি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার অন্যতম প্রধান হাতিয়ার বর্ণনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তারুণ্যের শক্তি দিয়েই আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বপ্নের উন্নত স্মার্ট বাংলাদেশে রূপায়িত করব।

এর আগে তথ্যমন্ত্রী বিভিন্ন পেশা, ব্যবসা ও উদ্ভাবনী ক্যাটাগরিতে সফল তরুণ-তরুণীদের হাতে পুরস্কার তুলে দেন। ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা আরেফিন দিপু ও নির্বাহী পরিচালক শামীমা বিনতে জলিল অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির আগুন সন্ত্রাস এবং দেশের সম্পদ বিশ্ব বেনিয়াদের হাতে দেওয়ার চক্রান্ত রুখে দিতে হবে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১০:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩