ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহজামাল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ৪ জুলাই বিকালে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।

মৃত শাহজামাল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আর আহতরা হচ্ছেন শাহজামালের ছোট ভাই নূর হোসেন (১৮) ও বোন জামাই তরিকুল ইসলাম (২৬)। তারা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে গেরামারা গ্রামের চাঁন মিয়ার সাথে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে চাঁন মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান। এর জের ধরে ৪ জুলাই চাঁন মিয়ার ছেলে শাহজামালের সাথে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে মোফাজ্জল ও মিয়া উদ্দিনের ২৫-৩০ জন অনুসারী দা, লাঠি, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করে। এতে শাহজামাল গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর থানা পুলিশের এসআই মাইনুল রেজা বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

এসআই মাইনুল রেজা জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৯:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩