ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লক্ষ্য বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক : দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শনিবার ১ জুলাই সাফের প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ-কুয়েতের মধ্যকার ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরেক সেমিফাইনালে লড়বে স্বাগতিক ভারত ও লেবানন।

২০০৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিলো তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ। এরপর সাতটি আসরের কোনটিতেই ফাইনালে উঠতে পারেনি ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এবারের আসরের ‘বি’ গ্রুপে লেবাননের কাছে ২-০ গোলে হেরে মিশন শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। আর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভূটানকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর শেষ চারের টিকিট পায় বাংলাদেশ।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে উঠে বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয় লেবানন। ‘এ’ গ্রুপ থেকে কুয়েত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় স্বাগতিক ভারত।

এখন পর্যন্ত দু’বার কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু’বারই হেরেছে বাংলাদেশ। ১৯৭৩ সালে সর্বপ্রথম মারদেকা কাপে কুয়েতের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। এরপর ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে কুয়েতের কাছে ৪-০ গোলে হারে বাংলাদেশ। দীর্ঘ ৩৭ বছর পর আবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও কুয়েতের।

বর্তমানে ফিফা র্যাং কিংয়ে কুয়েতের চেয়ে ৫১ ধাপ পিছিয়ে বাংলাদেশ। ১৯২তমস্থানে আছে লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশ। কুয়েত আছে ১৪১তমস্থানে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লক্ষ্য বাংলাদেশের

আপডেট সময় ০৭:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩