ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করছে : মির্জা আজম এমপি

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে দেশটা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আজকেও আবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ১৯৭১ সালের মত একই ষড়যন্ত্র করছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। দেশের শত্রু তারা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা রাজাকার আল বদররের দোসর রয়েছে তারাই কিন্তু আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ জুন বিকেলে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম এমপি বলেন, বিএনপিনেতা (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) তার বাবা ১৯৭১ সালে যুদ্ধাপরাধী, রাজাকার, শান্তি কমিটির নেতা ছিলেন। তার ছেলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ১৯৭১ সালের পরাজিত শক্তিরা আজ মাথাচারা দিয়ে উঠেছে। তারা সকলেই মিলে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে তারা পরাজিত করতে চায়।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতেই হবে এর কোন বিকল্প নেই। কারণ শেখ হাসিনা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশকে আজ যে পর্যায়ে নিয়ে গেছেন শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হয়, তাহলে ওই স্বাধীনতার বিরোধী দল বিএনপি ক্ষমতায় এসে দেশকে আরও পিছিয়ে নিয়ে যাবে।

সম্মাননা স্মারক নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক এমপি রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ১৬ জন বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর মহকুমা, জেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/যুগ্ম-আহ্বায়কদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করছে : মির্জা আজম এমপি

আপডেট সময় ১০:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩