ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে অস্বচ্ছল পরিবার পেল সরকারি আর্থিক সহায়তা

সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করেন আবুল কালাম আজাদ এমপি। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে পাওয়া সরকারি অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১০ জুন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং ৯৮ জন অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ২ লাখ ৫৮ হাজার ৭২০ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্ব সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নূরুন্নবী অপু, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, জেলা পরিষদের সদস্য হারুন অর রশীদ হারুন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

দেওয়ানগঞ্জে অস্বচ্ছল পরিবার পেল সরকারি আর্থিক সহায়তা

আপডেট সময় ১০:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩