ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

কোহলির সেঞ্চুরিতে প্লে-অফের দৌঁড়ে টিকে থাকলো ব্যাঙ্গালুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিরাট কোহলির সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌঁড়ে ভালোভাবেই টিকে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১৮ মে রাতে টুর্নামেন্টের ৬৫তম ম্যাচে ব্যাঙ্গালুরু ৮ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে।

হায়দারাবদের মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ব্যাঙ্গালুরু। টপ-অর্ডারদের ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় হায়দারাবাদ। ৮টি চার ও ৬টি ছক্কায় ৫১ বলে ১০৪ রান করেন ক্লাসেন। ব্যাঙ্গালুরুর নিউজিল্যান্ড স্পিনার মাইকেল ব্রেসওয়েল ২টি উইকেট নেন।

জবাবে ১০৭ বলে ১৭২ রানের উড়ন্ত সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার কোহলি ও অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করে ১২টি চার ও ৪টি ছক্কায় ৬৩ বলে ১০০ রানে থামেন কোহলি। এবারের আইপিএলে প্রথম ও ব্যাঙ্গালুরুর হয়ে ষষ্ঠ সেঞ্চুরি করেন কোহলি। আইপিএলে একটি দলের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ক্রিস গেইল ব্যাঙ্গালুরুর হয়ে এবং জশ বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে ৫টি করে সেঞ্চুরি করেন।

কোহলির পর ৭টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৭১ রান করে আউট হন ডু প্লেসিস। দলীয় ১৭৭ রানে কোহলি ও ডু প্লেসিসের বিদায়ের পর ব্যাঙ্গালুরুর জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ব্রেসওয়েল। ম্যাক্সওয়েল ৫ ও ব্রেসওয়েল ৪ রানে অপরাজিত থাকেন।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো ব্যাঙ্গালুরু। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো হায়দারাবাদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

কোহলির সেঞ্চুরিতে প্লে-অফের দৌঁড়ে টিকে থাকলো ব্যাঙ্গালুরু

আপডেট সময় ০৭:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩