ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ

বাংলারচিঠিডটকম ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় টস ছাড়াই বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

আজকের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো আয়ারল্যান্ড উলভস। মাঠ ভেজা থাকায় মাঠেই নামতে পারেনি ক্রিকেটাররা।

আগামী ৯ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে। সিরিজের তিনটি ম্যাচই হবে ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে।

মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজটি।

এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারন ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে আইরিশদের। ইতোমধ্যে আগামী বিশ^কাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে সর্বশেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ

আপডেট সময় ০৮:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩