ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : জামালপুর ক্রিকেট ক্লাবের ১৫৭ রানের জয়

পুরস্কার নেন ম্যাচসেরা মারুফ ।ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের ৫ এপ্রিলের ম্যাচে জামালপুর ক্রিকেট ক্লাবের ১৫৭ রানের জয়। টসে জিতে ২০৯ রানের পুঁজি গড়ে রিলেশন ক্লাবকে তারা গুটিয়ে দেয় মাত্র ৫২ রানে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ২৪তম ম্যাচে এদিন মুখোমুখি হয় এ-গ্রুপের জামালপুর ক্রিকেট ক্লাব ও রিলেশন ক্লাব।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক দীপের জামালপুর ক্রিকেট ক্লাব ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২০৯ রান। তাদের ব্যাটার রানা সর্বোচ্চ ৩৮ ও সোহাগ (অপরাজিত) ২৫ রান করেন। প্রতিপক্ষ রিলেশন ক্লাবের দুখু, ফরিদ ও মানিক ২টি করে এবং জয় ও তওহিদ ১টি করে উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ২১০ রানের টার্গেট মাথায় রেখে ব্যাটিংয়ে নামে অধিনায়ক শফিকুলের রিলেশন ক্লাব। কিন্তু তারা ২৩.৪ ওভারে ৫২ রান করে গুটিয়ে যায়। এতে জামালপুর ক্রিকেট ক্লাব ১৫৭ রানে ম্যাচ জিতে যায়। রিলেশন ক্লাবের ফরিদ সর্বোচ্চ ১২ রান করেন। প্রতিপক্ষের বোলার মারুফ ৩টি এবং সোহাগ, অপূর্ব, মেহেদী ও নব ১টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দল জামালপুর ক্রিকেট ক্লাবের মারুফ। ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহমুদুল হাসান শরিফ ও ইমরুল কায়েস সুমন।

ম্যাচ শেষে মারুফের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন সাবেক আম্পায়ার যুক্তরাষ্ট্র প্রবাসী তুষার।এ সময় জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কাইউম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিহাদুল আলম নিহাদ, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সাব্বির হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:
জামালপুর ক্রিকেট ক্লাব : ৪০ ওভারে ২০৯/৯, (মেহেদী ২১, হারুন ১২, অপূর্ব ৫, ইমন ২০, দীপ ২৪, সজীব ২৩, রানা ৩৮, মারুফ ১১, নব ১, সোহাগ (অপরাজিত) ২৫, তুহিন (অপরাজিত) ২ ; কাউসার ৬-০-৪৪-০, মানিক ৬-০-৩৯-২, দুখু ৮-০-৩০-২, তওহিদ ২-০-৯-১, জয় ৫-০-২০-১, ফরিদ ৮-০-২৫-২, শফিকুল ৫-০-৩৫-০)
রিলেশন ক্লাব: ২৩.৪ ওভারে ৫২/৯, (দুখু ০, রকি ৩, ফরিদ ১২, মারুফ ১, মাহাদি ০, তওহিদ ০, রজিব ৬, শফিকুল ৩, মানিক ৮, জয় (অপরাজিত) ৩; মারুফ ৬-১-২০-৩, সোহাগ ৪-২-৫-১, অপূর্ব ৫-১-৫-১, রানা ৫-১-৮-০, নব ১-০-৩-১, সজীব ১-০-৩-০, হারুন ১-০-৫-০, মেহেদী ০.৪-০-০-১)

ফল : জামালপুর ক্রিকেট ক্লাব ১৫৭ রানে জয়ী।
ম্যাচ সেরা : জামালপুর ক্রিকেট ক্লাবের মারুফ।

ডিএসএ সূত্র জানায়, এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন।

৬ এপ্রিল ২৫তম ম্যাচ : রেনেসাঁ ক্লাব বনাম মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : জামালপুর ক্রিকেট ক্লাবের ১৫৭ রানের জয়

আপডেট সময় ০৯:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩