ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০তম ম্যাচে ৮৮ রানের বিজয় জুন-২৬ ক্লাবের

পুরস্কার নেন ম্যাচসেরা জুন-২৬ ক্লাবের বোলার জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বে ৫ মার্চের ম্যাচ বিজয়ী হয়েছে জুন-২৬ ক্লাব। তাদের কাছে ৮৮ রানে হেরেছে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ। এ নিয়ে লিগের প্রথম পর্বের টানা ২০তম ম্যাচ শেষ হলো। এই পর্বে ম্যাচ বাকি রয়েছে আরো ১০টি। লিগের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, ৫ মার্চ অনুষ্ঠিত ২০তম ম্যাচে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ‘এ’ গ্রুপের জুন-২৬ ক্লাব। তারা নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৮ রান। তাদের ব্যাটার আশিক সর্বোচ্চ ৪৭ (৬৫), যুবাইদুল ৪৩ (৫৫), জামান ৩৬ (৪৪), সাইম ১৯ (২৯), আলী ১১ (১৩), রহমতুল্লাহ* ১২(৬) ও রনি* ২(১) রান করেন। প্রতিপক্ষ ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের বোলার স্রোত ৩/৪৩, মিহাম ২/৩৩ ও শাওন ১/২৪ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের দেওয়া ১৮৯ রানের লক্ষ্য ছুঁতে ব্যাটিংয়ে নামে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ। ৩১.৩ ওভারের সময় তাদের সব উইকেটের পতন ঘটে। স্কোর বোর্ডে তাদের রান উঠে ১০০। ফলে ম্যাচের ৮ ওভার ৩ বল বাকি থাকতেই তাদেরকে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়। এতে করে ৮৮ রানে ম্যাচ জিতেছে জুন-২৬ ক্লাব। এই ইনিংসে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের ব্যাটার টুটুল সর্বোচ্চ ৭১ (১০২) ও আল আমিন ৬ (১০) রান করেন। প্রতিপক্ষ জুন-২৬ ক্লাবের বোলার জামান ৪/১৯, লিজান ২/১৬, আফ্রিদি ১/১৩ ও যুবাইদুল ১/১০ উইকেট নেন।

এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দল জুন-২৬ ক্লাবের বোলার জামান। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান টুকু ও রিপন দাম। পরে ম্যাচসেরা জামানের হাতে পুরস্কার তুলে দেন জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কাইউম ও ম্যাচ আম্পায়ার মোস্তাফিজুর রহমান টুকু। এ সময় জামালপুর ডিএসএ ক্রিকেট উপ কমিটির সদস্য সাব্বির হোসাইন শ্যামল উপস্থিত ছিলেন।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন।

৬ মার্চের ম্যাচ (‘এ’ গ্রুপ) : রিলেশন ক্লাব বনাম মেরিলিবোন ক্রিকেট ক্লাব। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০তম ম্যাচে ৮৮ রানের বিজয় জুন-২৬ ক্লাবের

আপডেট সময় ১০:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩