ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবসে বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্যদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম :
‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরে পালিত হয় বাংলা ইশারা ভাষা দিবস। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় জেলা সমাজ সেবা কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন উপ-পরিচালক রাজু আহমেদ।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্যদের মাঝে সহায়ক উপকরণ বিতরণী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মতর্কা কাউসার আহমেদ, বাক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক রীনা বেগম প্রমুখ।

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে দশজন প্রতিবন্ধী সদস্যদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

উল্লেখ ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ ফেব্রুয়ারি ‘বাংলায় ইশারা ভাষা দিবস’ ঘোষণা করেন। জানা যায়, বাংলাদেশে ৩০ লক্ষাধিক মানুষ কানে শোনে না এবং কথা বলতে পারে না। যাদেরকে বলা হয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক নির্দেশনায় সারাদেশে বাক ও শ্রবণ প্রতিবন্ধীসহ বিশেষভাবে সক্ষম জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় জামালপুরে কাজ করা হচ্ছে। আমরা এদেরকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে পারলে সার্বিক উন্নয়ন বেগবান হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

আপডেট সময় ০৬:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩