ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের সদস্য সচিব আবদুল আলিম তারা (৪৫) ও আবুল হোসেন (৫৫) দুই ব্যক্তি নিহত হয়েছেন।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সদস্য সচিব আবদুল আলিম তারা ৪ অক্টোবর সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে ইসলামপুর উপজেলা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

মোশারফগঞ্জ নামক স্থানে বিপরীত দিক থেকে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধলে তিনি মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। রাত ৮ টায় ময়মনসিংহ হাসপতালে নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।

অপরদিকে একই রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার তিনানী পাড়া উত্তর পাড়া গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৬) শহর থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফেরার পথে তিনানী পাড়া পরেশচন্দ্র ফিলিং স্টেশনের সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি নিহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

আপডেট সময় ০৭:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২