ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বন্যার পানি বাড়ছেই, দেখা দিয়েছে নদী ভাঙন

বকশীগঞ্জে বন্যায় মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রামে নদী ভাঙনে বিলিন হচ্ছে বসতভিটা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জে উজান নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানি অব্যাহতভাবে বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। বন্যার পানি ফসলের ক্ষেতে প্রবেশ করায় সময়ের আগেই কেটে ফেলা হচ্ছে পাট ক্ষেত ।

১৮ জুন বন্যা কবলিত মেরুরচর ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মজনুর রহমান ।

ব্রহ্মপুত্র নদ, দশানী নদীর পানি বৃদ্ধির ফলে সাধুরপাড়া , মেরুরচর ও বগারচর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে অব্যাতভাবে পানি বৃদ্ধির কারণে সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া গ্রাম, আইরমারী খান পাড়া, মেরুরচর ইউনিয়নের কলকিহারা এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে নদী ভাঙনের কারণে প্রায় ১৫টি পরিবার তাদের ভিটা মাটি হারিয়ে বাড়ি ঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন।

বকশীগঞ্জে নদ-নদীর পানি বেড়ে দেখা দিয়েছে নদী ভাঙন । ছবি: বাংলারচিঠিডটকম

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, বন্যার পানি বাড়ার ফলে কুতুবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি ভেঙে গিয়েছে। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটিতে। বিদ্যালয়টি হুমকির মুখে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, প্রতিদিনই উপজেলা প্রশাসনের পক্ষে বন্যা পরিস্থিতি দেখভাল করা হচ্ছে। এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

বকশীগঞ্জে বন্যার পানি বাড়ছেই, দেখা দিয়েছে নদী ভাঙন

আপডেট সময় ০৬:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২