ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে টিসিবি পণ্য পাবে ২৩ হাজার পরিবার

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর (টিসিবি) পণ্য পাচ্ছেন ২৩ হাজার ১৫ পরিবার।

২০ মার্চ থেকে বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ পয়েন্টে বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। কোথায় কোথায় পণ্য বিক্রি করা হবে এবং সম্ভাব্য তারিখও ধার্য্য করা হয়েছে।

হাজী স্টোর নামে একটি বিক্রয় প্রতিষ্ঠানকে টিসিবির পণ্য বিক্রির জন্য ডিলার নিয়োগ করা হয়েছে।

এ নিয়ে উপজেলা প্রশাসন বকশীগঞ্জ পৌর মেয়রসহ প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সভা করে তালিকা চেয়েছে। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা মোতাবেক সমগ্র উপজেলার ২৩ হাজার ১৫টি পরিবারকে টিসিবির পণ্য বিক্রির জন্য কার্ড ইস্যু করা হয়েছে।

তালিকাভুক্ত প্রত্যেক পরিবার টিসিবির নির্ধারিত ডিলারের কাছে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা লিটার করে দুই কেজি সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল ভর্তুকি মূল্য ৪৬০ টাকা (প্যাকেজ) দরে ক্রয় করতে পারবেন।

টিসিবির পণ্য বিক্রির তদারকি করতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বকশীগঞ্জ থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেক সহকারী অধ্যাপক আফসার আলী জানান, বর্তমান সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত টিসিবির পণ্য বিক্রয়। সারাদেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলছে এই কার্যক্রমে কিছুটা হলেও মানুষের মধ্যে স্বস্তি ফিরবে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, জনগণের কথা চিন্তা করে সরকার যে উদ্যোগটি নিয়েছেন তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে টিসিবির ডিলার নিয়োগ ও তদারিক টিম গঠন করা হয়েছে। রমজানের আগে প্রথম পর্যায় ও রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ে পণ্য বিতরণ করা হবে।

তিনি তালিকাভুক্ত সকলকে শৃঙ্খলা মেনে টিসিবির পণ্য নেওয়ার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে টিসিবি পণ্য পাবে ২৩ হাজার পরিবার

আপডেট সময় ০৪:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২