ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে বাক্সবন্দী অবস্থায় দুই নবজাতকের লাশ উদ্ধার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে নালিতাবাড়ীতে ব্রিজের নিচ থেকে দুই নবজাতক ছেলে শিশুর বাক্সবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ জানুয়ারি মরদেহ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ২৮ জানুয়ারি রাতে কেউ লাশ দুটি ব্রিজের নিচে ফেলে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, ২৯ জানুয়ারি দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের খরাঘাট ব্রিজের নিচে মাহফুজ নামে এক ব্যক্তির মাছ ধরার জালে একটি কাগজের বাক্স আটকালে মাহফুজ ওই বাক্সটি ডাঙ্গায় ছুঁড়ে মারে। এসময় কার্টুন ছিঁড়ে গেলে শিশুদের মাথা বেরিয়ে যায়।

পরে কার্টুনটিতে দুটি ছেলে শিশুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তা স্থানীয় চেয়ারম্যানকে জানায়। এ সময় কলসপাড় ইউপি চেয়ারম্যান নালিতাবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

নালিতাবাড়ী থানার ওসি লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরে বাক্সবন্দী অবস্থায় দুই নবজাতকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২