ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের সিরিজ হারার একদিন পরই ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন বিরাট কোহলি।

সাত বছর বড় চাপে জানিয়ে টুইটারে কোহলি লিখেছেন.‘একটা সময় সব কিছুই শেষ আছে এবং আমার জন্য ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার এটাই সময়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজ থেকে সংক্ষিপ্ত ভার্সনের অধিনায়কত্ব ছাড়েন কোহলি। তবে কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়। ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে তিন ফরম্যাটের অধিনায়ত্ব পান কোহলি।

কোহলি বলেন, ‘চলার পথে উত্থান-পতন আইে কিন্তু কখনওই চেষ্টা বা বিশ্বাসের অভাব হয়নি।’

তিনি আরও বলেন, ‘যাই করি না কেন সব সময় সব কিছুতেই আমি নিজের ১২০ শতাংশ উজার করে দেয়ায় বিশ্বাস রেখেছি এবং যদি সেটা না পারি তবে বুঝেছি এটা আমার জন্য সঠিক কাজ নয়। নিজের বিবেকের কাছে সব সময় পরিস্কার থেকেছি, দলের প্রতি অসৎ হতে পারব না।’
গতকাল কেপ টাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৭ উইকেটে হার মানে ভারত। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবহানে হেরে যায় টিম ইন্ডিয়া। দলের হারের পেছনে ব্যাটিংকে দায়ী করেছেন কোহলি।

ওয়ানডের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন লোকেশ রাহুল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রাহুলের অধীনে খেলবেন কোহলি। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

আপডেট সময় ০২:০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২