ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধিরা বিশৃংখলা সৃষ্টি করছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না তারাই বিশৃংখলা সৃষ্টি করছে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেকটা অগ্রগতি হলেও কিছু লোক চায় না তারা নিজ দেশে ফেরত যাক। তাদের স্বার্থে আঘাত লাগে। আগে মুহিবুল্লাহ হত্যা এবং এখন ক্যাম্পে মারামারি করে মানুষ খুন করার পেছনে এদের হাত থাকতে পারে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার।’

মোমেন ২২ অক্টোবর দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরের আইন শৃংখলা উন্নয়নের লক্ষ্যে ২১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে মাদক ও অস্ত্রের ব্যবসা করছে অনেকে। এ সব বন্ধে সরকার কঠোর হবে।’

সকালে মন্ত্রী নগরের বালুচরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সিলেট জেলায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ ভাগ নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে। পর্যাপ্ত ভ্যাকসিন আমরা পেয়েছি। অনেকগুলো এখন লাইনআপে আছে।’

আগামী ২৪ তারিখে ঢাকা-সিলেট চারলেন মহাসড়কের উন্নয়ন কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধিরা বিশৃংখলা সৃষ্টি করছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১