ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাসুদ মিয়া (৪২) নামে এক শ্রমিক ট্রাকচাপায় নিহত হয়েছেন। ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌরসভার বাউসি এলাকার স্বস্তিকা ফ্লাওয়ার মিলের সামনের সরিষাবাড়ী-দিগপাইত ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্বস্তিকা ফ্লাওয়ার মিলের শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার বাউসি বাজার থেকে বাজার শেষে মাসুদ মিয়া সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-দিগপাইত ঢাকা সড়কের স্বস্তিকা ফ্লাওয়ার মিল পর্যন্ত পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক (টাঙ্গাইল ট-০২-০৬০৪) তাঁকে চাপা দেয়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা নাঈম বাঁধন তাঁকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বাংলারচিঠিডটকমকে বলেন, সড়ক দুর্ঘটনার মাসুদ মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

আপডেট সময় ০৫:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১