ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক যেন মরণ ফাঁদ!

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি বাহাদুরাবাদ এলাকা থেকে নেয়া হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ শহর থেকে সানন্দবাড়ী গুরুত্বপূর্ণ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

গুরুত্বপূর্ণ সড়কে অসংখ্য খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে দুঘর্টনা। ২০২০ সালে সড়কটি মেরামত করলেও অল্প দিনেই সড়কের পিচঢালাই ওঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

সড়কটি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ, হাতীভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া, ডাংধরা ইউনিয়ন হয়ে উত্তর বঙ্গের রাজিবপুর ও রৌমারীর সাথে সংযুক্ত। প্রতিদিন ওই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল ও জনসাধারণ যাতায়াত করে থাকে।

ট্রাকচালক মিস্টার আলী জানান, খুটারচর মোড় থেকে সানন্দবাড়ী বাজার পর্যন্ত শতাধিক জায়গায় বড় বড় গর্ত। এসব গর্ত দিয়ে গাড়ি চালানো কঠিন অবস্থা।

ইজিবাইকচালক মাজেদ বলেন, রাস্তায় বড় বড় গর্ত। গাড়িতে যাত্রী নিয়ে চালানো যায় না। নামিয়ে দিয়ে গাড়ি চালাই।

বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জানান, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। গত বন্যায় এ রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর আর রাস্তার কোনই কাজ হয়নি। রাস্তাটি মেরামত করা খুব জরুরী।

১৬ আগস্ট সকালে সরেজমিনে দেখা গেছে, খুটারচর মোড় থেকে ঝালোরচর বাজার সড়কে অসংখ্য খানাখন্দের কারণে ভারী যানবাহন চালাতে হিমশিম খেতে হচ্ছে চালকদের।

উপজেলা প্রকৌশলী মো. সাঈদ হোসেন বলেন, সড়কটির দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বন্দি হয়ে থাকায় মাঝে মাঝে খানাখন্দ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ জানান, যেখানে খানাখন্দের সৃষ্টি হয়েছে গর্তগুলো সংস্কার করা হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক যেন মরণ ফাঁদ!

আপডেট সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১