ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেলু মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে ১৬ আগস্ট সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেলু মন্ডল ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ১৬ আগস্ট সকালে নিজ বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন ফেলু মন্ডল। এসময় রাস্তা সংলগ্ন একটি মুরগির খামারের বিদ্যুতের ঝুলন্ত তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৭:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১