ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

নকলায় বজ্রপাতে নিহত আজিজুলের পরিবারকে আর্থিক সহায়তা

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বজ্রপাতে নিহত কৃষি শ্রমিক আজিজুল হকের পরিবারকে উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ১১ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার লাভা এলাকায় নিহতের নিজ বাড়িতে পরিবারের হাতে ওই অর্থ দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, মেয়র হাফিজুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান জানান, লাভা এলাকায় আজিজুল হক নামের এক কৃষি শ্রমিক বজ্রপাতে মারা গেছেন বলে একটি সংবাদ পাই। পরে নিহতের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার ও নকলা পৌরসভার পক্ষ থেকে আরও ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১১ আগস্ট দুপুরে উপজেলার লাভা এলাকায় আমন ধান ক্ষেতে কাজ করতে গিয়ে কৃষি শ্রমিক আজিজুল হকের (৩৫) মৃত্যু হয়। এ সময় বাবু (৪৩) এবং মো. হুমায়ুন (২৩) নামে আরও দুই কৃষি শ্রমিক আহতের সংবাদ পাওয়া যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নকলায় বজ্রপাতে নিহত আজিজুলের পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট সময় ০২:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১