ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুর পৌরসভার পৌনে ৩০০ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

নতুন কোনো করারোপ ছাড়াই জামালপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের প্রায় পৌনে ৩০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন সকালে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভা সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

জামালপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মোট প্রস্তাবিত আয় ধরা হয়েছে ২৮৩ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৯৮ টাকা এবং প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৭৩ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৪৭১ টাকা। বাজেটে এবার সবচেয়ে বেশি বরাদ্দ ধরা হয়েছে জামালপুর জেলার আট শহর উন্নয়ন প্রকল্পে। এই প্রকল্পে আয় ধরা হয়েছে ১১০ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা। এবারের বাজেটে মোট স্থিতি উল্লেখ করা হয়েছে ১০ কোটি ৩ লাখ ৫ হাজার ৬২৭ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ১৮৬৯ সালে স্থাপিত এই জামালপুর পৌরসভার আয়তন ৫৩ দশমিক ২৮ বর্গ কিলোমিটার। চার লাখের অধিক লোকসংখ্যার প্রথম শ্রেণির বৃহদ আয়তনের এই পৌরসভায় আমি প্রথমবার মেয়র নির্বাচিত হয়েছি। গত ২৩ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকেই সকল নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই জামালপুর শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করার জন্য ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছি। এবারের বাজেটে এই জলাবদ্ধতা দূর করা, রাস্তা নির্মাণ ও উন্নত নালাসহ পয়ঃনিষ্কাশনের লক্ষ্যে বেশকিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে পৌর নাগরিকদের ওপর নতুন করে কোনরূপ করারোপ করা হয়নি। দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে পৌরসভা এলাকার সকল মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি। জামালপুর পৌরসভার যুগোপযোগী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত নাগরিকসেবা প্রদানের জন্য আমি এবং আমার পৌর পরিষদ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দেন মেয়র।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর পৌরসভার সচিব মো. হাফিজুর রহমান, হিসাবরক্ষক মো. আছাদুজ্জামান, ক্যাশিয়ার মো. শরীফ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

জামালপুর পৌরসভার পৌনে ৩০০ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় ০৬:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১