ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে রডের আঘাতে আহত নারীর হাসপাতালে মৃত্যু

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে দেবর মোস্তাক আহাম্মেদের হাতে বড় ভাইয়ের স্ত্রী ফুলেরা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেওয়ানগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাদেশষারিয়াবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ২১ জুন মধ্যরাতে আবু কালামের স্ত্রী ফুলেরা বেগমের সাথে ছোট ভাই মোস্তাক আহাম্মেদের স্ত্রী স্বপ্না বেগমের ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে মধ্য রাতে আবু কালামের ঘরে ডুকে মোস্তাক ও তার স্ত্রী স্বপ্না লোহার রড দিয়ে ফুলেরা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়। গুরুতর অবস্থায় ফুলেরা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন বিকালে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ফুলেরা বেগম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

দেওয়ানগঞ্জে রডের আঘাতে আহত নারীর হাসপাতালে মৃত্যু

আপডেট সময় ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১