ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির পরামর্শ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ২৮ ফেব্রুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ পেশকালে তিনি এই পরামর্শ দেন। কমিশনের অন্যান্য সদস্যসগণ এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জাতায়ী বার্তা সংস্থা বাসসকে জানান, সাক্ষাৎকালে পিএসসির চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও করোনাকালে কর্ম-কমিশন পরিচালনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে আবদুল হামিদকে অবহিত করেন।

রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পিএসসিকে নির্দেশ দেন। তিনি বলেন, এতে সময়ের সাশ্রয় হবে এবং চাকরি প্রার্থীদের ভোগান্তি অনেকটা লাঘব হবে। রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। দেশের যোগ্য তরুণরা যাতে সরকারের বিভিন্ন পদে নিয়োগ পায় তা নিশ্চিত করতে পিএসসি সর্বাত্মক প্রয়াস চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।সূ্ত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির পরামর্শ

আপডেট সময় ০১:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১