ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে এক কিশোরের আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হাসান মিয়া (১৫) নামের এক কিশোর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ২৭ ফেব্রুয়ারি ভোরে পৌর এলাকায় শিমলাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান শিমলাপল্লী পূর্বপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, হাসান ঢাকাতে রাজমিস্ত্রী হিসেবে কাজ করতো। এক মাস আগে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ে। ২৬ ফেব্রুয়ারি রাতে খাওয়ার পর নিজ কক্ষে ঘুমিয়ে সকালে উঠে বাইরে বের হয়ে আবার ঘুমাতে যায়। ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তার ফুফু জহুরা বেগম ডাকতে গেলে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে গেলে হাসানকে ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে এক কিশোরের আত্মহত্যা

আপডেট সময় ০৭:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১