ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

বিবিরচরে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়

ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে এবং দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতে শেরপুরের নকলায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বিকালে উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামের শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ দিন শেরপুরসহ আশপাশের জেলা জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে আসা ৫৬ জন প্রতিযোগী ঘোড়া দৌড় প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। আর এ ঘোড়া দৌড় দেখতে হাজারো মানুষের সমাগম হয়।

ঘোড়া দৌড় প্রতিযোগিতার পাশাপাশি এখানে গ্রামীণ মেলাও বসে। মেলায় বিভিন্ন রকম খাবারের পসরা নিয়ে বসেন দোকানীরা।

খেলা শেষে বিবিরচর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা বজলুর রহমান। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সোহেল, বদরুজ্জামান, হযরত আলী, বেলায়েত হোসেন আকন্দ, এস এম খোরশেদ আলম সবুজ, মাজাহারুল ইসলাম, সুমন আহাম্মেদ, শাহীনুর ইসলাম শামীম, নূর ইসলাম, রুবেল সরকার প্রমুখ।

খেলায় টাঙ্গাইলের প্রতিযোগী আবুল হোসেন প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, রাইসকুকারসহ নানা ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

বিবিরচরে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়

আপডেট সময় ০৪:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০