ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মেলান্দহে র‌্যাবের অভিযানে হেরোইন-ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আটক দুই মাদক ব্যবসায়ী।

আটক দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে মেলান্দহ উপজেলা থেকে ৩.৫ গ্রাম হেরোইন ও ৩৪টি ইয়াবা বড়িসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা ১৭ ডিসেম্বর বিকেলে মেলান্দহ উপজেলার শিহাটা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক দুই মাদক ব্যবসায়ীরা হলেন মৃত আজম আলীর ছেলে মো. তারা মিয়া (৫৫) ও তারা মিয়ার স্ত্রী মোছা. রুমি আক্তার (৪০)।

জানা গেছে, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৭ ডিসেম্বর বিকেল সোয়া তিনটার দিকে মেলান্দহ উপজেলার ভাবকী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শিহাটা পশ্চিমপাড়া গ্রামস্থ মো. তারা মিয়ার মনোহারির দোকানের সামনে থেকে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী মো. তারা মিয়ার কাছ থেকে ৩.৫ গ্রাম হেরোইন ও নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। আর মোছা. রুমি আক্তারের কাছ থেকে ৩৪টি কথিত ইয়াবা বড়ি ও একটি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

মেলান্দহে র‌্যাবের অভিযানে হেরোইন-ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৯:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০