ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ট্রাম্পের শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো, তবে বিপদমুক্ত নন

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো। তবে হোয়াইট হাউসের ডাক্তার বলেছেন, তিনি বিপদমুক্ত নন।

এদিকে ৩ অক্টোবর ট্রাম্প হাসপাতাল থেকে পোস্ট করা এক ভিডিওতে তার শারিরীক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। তিনি শিগগীরই প্রচারণার মাঠে ফিরবেন বলেও আশা করেন।

তবে তিনি এও স্বীকার করেন, আগামী কয়েকদিন হবে খুবই কঠিন সময় এবং এ সময়টাই হবে আসল পরীক্ষা।

ওয়াশিংটনের কাছে ওয়ালটার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টার থেকে ট্রাম্প আরও বলেছেন, ভালো বোধ করিনি বলেই এখানে এসেছি। এখন অনেক ভালো আছি।

তিনি আরও বলেন, আমাকে সুস্থ করতে সকলে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। আমি মনে করি শিগগীরই প্রচারণার কাজে ফিরে যেতে পারবো। যেভাবে শুরু করেছিলাম সেভাবেই শেষ করতে পারবো।

কিন্তু ৩ অক্টোবর রাতে হোয়াইট হাউসের ডাক্তার সিন কনলে বলেন, ট্রাম্প এখনও বিপদমুক্ত নন। তবে ডাক্তাররা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে অপর ডাক্তার সিন ডুলে বলেছেন, প্রেসিডেন্টের হার্ট, কিডনি ও লিভার স্বাভাবিক আছে।

হাসপাতালে নেয়ার আগে হোয়াইট হাউসে ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়েছিল বলে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে কনলে বলেন, হাসপাতাল কিংবা অন্যত্র কোথাও ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি।

উল্লেখ্য, ১ অক্টোবর ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ট্রাম্পের শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো, তবে বিপদমুক্ত নন

আপডেট সময় ০১:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০