ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে আকস্মিক বজ্রপাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আকস্মিক বজ্রপাতের ঘটনায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর নাম শিমু পারভিন (৯)। ৪ আগস্ট বিকালে উপজেলার মালিঝিকান্দা ইউপির জোলগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। শিমু দিনমজুর ওয়াহাব আলীর মেয়ে ও স্থানীয় ফরিদ মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

নিহতের স্বজনরা জানায়, বিকালে বৃষ্টির মধ্যে নিজ বাড়ি থেকে অন্য একটি বাড়িতে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই শিমুর মৃত্যু হয়।

ওই শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঝিনাইগাতীতে আকস্মিক বজ্রপাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৬:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০