ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে যমুনার পানি কমছে, চলছে ত্রাণ বিতরণ

চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি এলাকার প্লাবিত বসত বাড়ি। ছবিটি ২ জুলাই তোলা হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনার পানি ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৯ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

উপজেলা থেকে তারাটিয়া সড়ক, হাতীভাঙ্গা থেকে বাঁশতলী সড়ক বিচ্ছিন্ন থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নের ১২৫টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানান, গত তিনদিনে বানভাসি মানুষের মাঝে নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা ও ৪০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।

হাতীভাঙ্গা বাঁশতলী সড়ক। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, বন্যায় উপজেলার ২ হাজার ৯৯০ হেক্টর জমির আউশ সবজি পাট বীজতলা পানির নিচে নিমজ্জিত রয়েছে। ২ জুলাই দুপুরে চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন জানিয়েছেন উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া জানান, উপজেলার ১৫টি উচ্চ বিদ্যালয় প্লাবিত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর শহরের প্লাবিত এলাকাসহ আশ্রয় কেন্দ্রগুলোতে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার, চাল, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে যমুনার পানি কমছে, চলছে ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৮:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০