ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে কলাগাছের সাথে ধাক্কায় প্রাণ হারাল কাঠমিস্ত্রি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মোটরসাইকেলে ফেরার পথে কলাগাছের সাথে ধাক্কা লেগে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম আরমান। সে পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলআরোহী আরও দু’জন আহত হন। আহত একজনের নাম শান্ত মিয়া। আর অপরজন ঘটনার পরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার নাম জানা সম্ভব হয়নি। ২২ মে দুপুরে উপজেলার ভায়ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান স্থানীয় তাঁতীহাটি নয়াপাড়া এলাকার আতাহকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বন্দে আলী জানান, ২২ মে সকালে তিন বন্ধু ব্যবসায়ীক কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ভায়ডাঙ্গায় যান। ফেরার পথে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি সড়কের পাশে থাকা একটি কলাগাছের সাথে সজোরে ধাক্কা লাগে। বৃষ্টিতে রাস্তাঘাট কর্দমাক্ত থাকায় ওই তিনজন কাদা পানিতে ছিটকে পড়েন। ঘটনার পরপরই আহত একজন সেখান থেকে পালিয়ে যান। এ সময় কাদায় ডুবে থাকা আহত দুইজনকে উপস্থিত লোকজন উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। আর শান্ত মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি তদন্ত বলেন, এ ঘটনায় থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। আর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আহত একজেনর নাম এখনও জানা যায়নি বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

শ্রীবরদীতে কলাগাছের সাথে ধাক্কায় প্রাণ হারাল কাঠমিস্ত্রি

আপডেট সময় ০৫:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০