ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

উন্নয়ন সংঘের উদ্যোগে আদিবাসী, যৌনকর্মী, হিজড়াদের মাঝে আর্থিক সহায়তা

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে যৌনকর্মীদের মাঝে আর্থিক সহায়তা দান করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সাজিদা ফাউন্ডেশনের সহায়তায় উন্নয়ন সংঘের উদ্যোগে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া আদিবাসী, যৌনকর্মী ও হিজড়াদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৩ মে জামালপুর যৌনপল্লীতে আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

টাকা বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহর সহকারী পুলিশ পরিদর্শক (টিএসআই) আবুল হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিবীক্ষণ কর্মকর্তা নাজমুল হক, উপজেলা ব্যবস্থাপক আরজু আহম্মেদ, পরিদর্শক সাব্বির হোসেন রিয়াদ, উপজেলা ব্যবস্থাপক হামিদুল ইসলাম ও অফিস সহকারী মঞ্জুরুল ইসলাম।

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে হিজড়াদের মাঝে আর্থিক সহায়তা দান করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

যৌনকর্মীদের মাঝে আর্থিক সহায়তা দানের পর সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যদের মাঝে অর্থ প্রদান করা হয়। অপরদিকে একইদিন উন্নয়ন সংঘের উদ্যোগে বকশীগঞ্জে অদিবাসীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিন ১২৪ জন যৌনকর্মী, ৫০ জন হিজড়া এবং ৭৬টি আদিবাসী পরিবারের মাঝে প্রতিজনকে ৭৫০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আদিবাসীদের মাঝে আর্থিক সহায়তা দান করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

৪ ও ৫ মে শেরপুর জেলার শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় বসবাসরত ২৫০টি আদিবাসী পরিবারের মাঝে আর্থিক সহায়ত প্রদান করা হবে।

উল্লেখ, ইতিপূর্বে উন্নয়ন সংঘ জামালপুর জেলা প্রশাসন ও জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে নিরন্ন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কাজে সর্বাত্মক সহায়তা করে। এছাড়া সংস্থার সিডস প্রকল্পের মাধ্যমে আড়াই হাজার পরিবারের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। পাশাপাশি নোভেল করোনাভাইরাস মোকাবেলায় প্রচারপত্র বিতরণসহ সরকারিভাবে ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে নানামূখী কৌশলে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

উন্নয়ন সংঘের উদ্যোগে আদিবাসী, যৌনকর্মী, হিজড়াদের মাঝে আর্থিক সহায়তা

আপডেট সময় ০৮:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০