ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

বকশীগঞ্জে বিরোধের জেরে জমির মালিককে হুমকি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমিজমা বিরোধের জের ধরে জমির মালিককে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ১৬ এপ্রিল সকালে পৌর এলাকার মাঝ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী হুমকি দেওয়া প্রভাবশালীদের বিচার চেয়ে ইউএনও’র দ্বারস্থ হলে তিনি মেয়রকে বিষয়টি অবহতির জন্য বলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝপাড়া গ্রামের একখন্ড জমি নিয়ে আক্কাছ আলী ও বাবুল মিয়ার সাথে একই গ্রামের জমির ক্রেতা জয়নাল মিয়ার বিরোধ চলে আসছিল। এতে জয়নাল মিয়ার জমির মালিকানা নিয়ে বৈধতার প্রশ্ন উঠলে জয়নাল মিয়া জমির মালিকানা প্রমাণে ব্যর্থ হয়। এই সুযোগে স্থানীয় একটি ভূমি দালাল দল ১৬ এপ্রিল সকালে মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর বাবুল ও আক্কাছ আলীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদশন করেন।

হুমকি দেওয়ার ঘটনা জানাজানি হলে এলাকার বেশ কিছু মানুষ ওই ভূমি দালাল সিন্ডিকেটের বিচারের দাবিতে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানালে ইউএনও আ স ম জামশেদ খোন্দকার বকশীগঞ্জ পৌরসভার মেয়রকে বিষয়টি অবহিত করতে বলেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

বকশীগঞ্জে বিরোধের জেরে জমির মালিককে হুমকি

আপডেট সময় ০৮:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০