ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ফলদ বৃক্ষমেলা সমাপ্ত

ফলদ বৃক্ষমেলায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা সমাপ্ত হয়েছে। ১ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদের চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুর- ১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নূরনবী অপু, মডেল থানার ওসি এ কে এম আমিনুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক খাইরুল ইসলাম, এ কে এম মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ হারুন, সাবেক অধ্যক্ষ বাবু নারায়ন চন্দ্র শাহা ও অধ্যক্ষ শাহজাহান আকন্দ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উল্লেখ, ৩০ আগস্ট সকালে আনুষ্ঠানিকভাবে ফলদ বৃক্ষমেলায় উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ১৫টি বিভিন্ন ফলদ বৃক্ষ স্টল অংশগ্রহণ করে। পরে স্টলগুলো পরিদর্শন করেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে ফলদ বৃক্ষমেলা সমাপ্ত

আপডেট সময় ১০:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮