ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জামালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে অপরাধমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৬ সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতলো ফিলিস্তিন

বাংলারচিঠিডটকম ডেস্ক : শুরু থেকে ফিলিস্তিনই ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের টপ ফেবারিট। যেমনটি ছিল দুই বছর আগে ২০১৮ সালেও। ঢাকা থেকে তারা যে ট্রফিটি নিয়ে দেশে ফিরেছিল সেটা ছিল ফিলিস্তিনির প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ট্রফি জয়।

সেই ট্রফিটি তারা রেখে দিলো নিজেদের দখলেই। পরপর দুই আসরে চ্যাম্পিয়ন হলো মধ্যপ্রাচ্যের দেশটি। ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ফিলিস্তিন ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডিকে।

সেমিফাইনালে বাংলাদেশকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া বুরুন্ডি ফাইনালে সুবিধা করতে পারেনি তাদের চেয়ে কাগজ-কলমে এগিয়ে থাকা ফিলিস্তিনের সামনে। প্রথমার্ধেই ৩ গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় আফ্রিকার দেশটি।

তবে দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনকে ভালোভাবেই চেপে ধরেছিল বুরুন্ডি। একটি গোল করে ব্যবধানও কমিয়েছিল। কিন্তু রক্ষণ জমাট করে দ্বিতীয়ার্ধ শুরু করা ফিলিস্তিনকে দ্বিতীয় গোলের উৎসব আর করতে দেয়নি।

এগিয়ে থাকাটা ধরে রেখে বরং মধ্যপ্রাচ্যের দেশটিই করেছে শিরোপা জয়ের চূড়ান্ত উৎসব। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে এশিয়া ও আফ্রিকার মধ্যে যে লড়াই শুরু হয়েছিল তাতে জিতলো স্বাগতিক মহাদেশের দেশটিই।

বঙ্গবন্ধু গোল্ডকাপে ফিলিস্তিন হলো প্রথম দল যারা টানা দুইবার জিতলো এই টুর্নামেন্ট। ১৯৯৭ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়া লাল এবং ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়া অনূর্ধ্ব-২২ দল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সূত্র:এবিনিউজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতলো ফিলিস্তিন

আপডেট সময় ০৮:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০