ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বশেফমুবিপ্রবির আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন বশেফমুবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ. এইচ. এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, ফিশারিজ বিভাগের প্রফেসর রফিকুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের বিজয় অর্জিত হয়েছে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে। কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে ১০ জানুয়ারি ১৯৭২ সালে যখন বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রে প্রত্যাবর্তন করে। এ বিজয় বাঙালি জাতির বিজয়, সাড়ে সাত কোটি বাঙালির বিজয়, বাঙালি জাতির মহান নেতার বিজয়। আমার মাঝে মাঝে ভাবতে ভাল লাগে এই ভেবে যে, সেই মুহূর্তে বঙ্গবন্ধুর অনুভূতি কেমন ছিল! ৭ মার্চ একটি মাত্র ভাষণ আর তার বদৌলতে একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন দেশ।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা গর্বিত যে তোমরা এমন এক মহান নেতার দেশে জন্মগ্রহণ করেছো। এই মহান নেতার আদর্শ এবং নীতি তোমাদের বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিয়সি নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সাথে নিয়ে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এরপর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বশেফমুবিপ্রবির আলোচনা সভা

আপডেট সময় ০৭:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০