ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল টাকা ও ঢেউটিন

আর্থিক সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জামালপুর সদর উপজেলার অতিদরিদ্র পরিবার ও প্রতিষ্ঠান ৯ লাখ টাকা ও ৩০০ বান্ডিল ঢেউটিন সহায়তা পেয়েছে। ১৬ নভেম্বর দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাদেরকে এ সহায়তা দেওয়া হয়।

জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদরের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত ইকরাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথির সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জামালপুর পৌরসভাসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র পরিবার ও কয়েকটি প্রতিষ্ঠানের মাঝে এ সহায়তা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল টাকা ও ঢেউটিন

আপডেট সময় ০৬:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯