ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

চরপুটিমারীতে চাচা হত্যা মামলার আসামি ভাতিজা খুন

নিহত বাচ্চু শেখের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় চাচা হত্যা মামলার আসামি ভাতিজা বাচ্চু শেখকে (২২) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ২৫ অক্টোবর সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ২৪ অক্টোবর গভীর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কৃষক সোনাহার শেখের ছেলে। তার চাচা আব্দুল করিম শেখ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের বাচ্চু শেখ ২৪ অক্টোবর রাতের খাবার খেয়ে পাশের বাড়ি তার জেঠাতো ভাই জিয়া শেখের ঘরে একাই ঘুমাতে যান। ২৫ অক্টোবর সকালে তার স্বজনরা ওই ঘরের চৌকিতে তাকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ ও তার পরিবারের স্বজনরা ধারণা করছেন। খবর পেয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন পুলিশ ফোর্স নিয়ে ওই বাড়ি থেকে বাচ্চু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সুরতহালে মুখমন্ডলের ডানপাশে চোয়ালে ধারালো অস্ত্রের কোপে নিহত হওয়ার আলামত পাওয়া গেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, ‘বছর দুয়েক আগে বাচ্চু শেখের তার চাচা আব্দুল করিম শেখ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি। সম্প্রতি তিনি আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। ওই হত্যাকান্ডের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে, নাকি অন্যকোনো কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

চরপুটিমারীতে চাচা হত্যা মামলার আসামি ভাতিজা খুন

আপডেট সময় ০৭:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯