ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

শর্ত আরোপ করে কোনো সংলাপ হয় না : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
শর্ত আরোপ করে কোনো সংলাপ হয়না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ হতে হয় স্বতস্ফূর্তভাবে। কিন্তু বিএনপি সব কিছুতে শর্ত আরোপ করে বসে।

সংলাপের বিষয়ে কোনো পূর্ব শর্ত থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন,‘আমি ফোন করলে বিএনপি মহাসচিব ফিরতি ফোন করবেন এটা তো কোনো রাজনৈতিক সৌজন্যবোধের কথা নয়।’

ওবায়দুল কাদের ১১ আগস্ট সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন কালে‘বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা’ সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তিনি (মির্জা ফখরুল) আমাকে তো কখনো ফোন দেন নি। তিনি যখন অসুস্থ হয়েছিলেন তখন আমি তাকে ফোন দিয়ে তার খোঁজ খবর নিয়েছি।

তিনি বলেন, তার সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরে আমার দেখা হয়েছিল। আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করেছি। যদিও তিনি অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখেছিলেন।

‘আওয়ামী লীগ জলাতঙ্ক রোগে ভুগছে’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাধারণত পাগলা কুকুরে কামড়ালেই জলাতঙ্ক রোগ হয়। যারা এ কথা বলেছেন তাদের পরিচয় নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজের অগ্রগতি সম্পর্কে সেতুমন্ত্রী কাদের বলেন, ২০২০ সালে অক্টোবর মাসের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ও দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে। প্রথম ধাপ হযরত শাহ জালাল (রহ.) আন্তজাতিক বিমান বন্দর থেকে বনানী রেলক্রসিং এবং দ্বিতীয় ধাপ বনানী রেলক্রসিং থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত।

তিনি বলেন, মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এলিভেটেড এক্সপ্রেসের দৈর্ঘ্য ৪৬ কিলোমিটিার।

এ বিষয়ে তিনি আরো বলেন, এ মেগা প্রকল্পটির কাজের গতি আগে খুবই ধীর ছিল। এখন কাজের বেশ গতি পেয়েছে।

প্রথম ধাপের কাজের অগ্রগতি শতকরা ২৫ ভাগ আর সার্বিক কাজের অগ্রগতি শতকরা ১০ ভাগ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ গতি আরো বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলেছেন।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

শর্ত আরোপ করে কোনো সংলাপ হয় না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮