ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

জামালপুরে সিএনজি অটোরিকশা উধাও, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর জেলায় অঘোষিত বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। ৫ আগস্টও জামালপুর কেন্দ্রীয় বাস টারমিনাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি। জেলা পুলিশ ট্রাফিক সপ্তাহ শুরু করায় ৫ আগস্ট ভোর থেকে জামালপুরের প্রায় ৫ হাজার সিএনজি অটোরিকশাও উধাও হয়ে যায়। ফলে সড়কে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ট্রাফিক পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষা করছে। ফলে সিএনজি অটোরিকশার অধিকাংশেরই বৈধ কাগজপত্র না থাকায় তারা ৫ আগস্ট শহরে প্রবেশ করেনি। শহরের বাইসপাস মোড়, ভোকেশনাল মোড়, বসাকপাড়া মোড়, পাউবো গেট, পুরাতন বাসস্ট্যান্ডসহ সকল সিএনজিস্ট্যান্ড ছিল ফাঁকা। বাসের বিকল্প হিসেবে যাত্রীরা জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইল সড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী এসব সিএনজি অটোরিকশায় যাতায়াত করতেন। বাস ধর্মঘটের সাথে সিএনজি অটোরিকশা উধাও হওয়ায় গত দু’দিনের চাইতে ৫ আগস্ট দূরপাল্লার এবং জেলার অভ্যন্তরীণ সড়কে যাত্রীদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা 

জামালপুরে সিএনজি অটোরিকশা উধাও, জনদুর্ভোগ চরমে

আপডেট সময় ০৭:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮