ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ফিফা র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : বাফুফে

বাংলারচিঠিডটকম ডেস্ক: বাংলাদেশের ফুটবলে বেশ সুবাতাস বইছে। কোচ জেমি ডের দিক নির্দেশনায় জামাল ভুঁইয়ার হাত ধরে সোনালি যুগে প্রবেশ করার পথে এগিয়ে যাচ্ছে লাল-সবুজের দল। মাত্রই বিশ্বকাপের মূল বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে জামাল ভুঁইয়ার দল। এবার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকেও পেল পুরস্কার। ফিফা র‌্যাংকিংয়ে ১৮৮তম থেকে পাঁচ ধাপ এগিয়ে এখন ১৮৩তমতে অবস্থান করছে বাংলাদেশ।

গত ১১ জুন নিজেদের মাটিতে কাতার ২০২২ বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের দ্বিতীয় লেগে লাওসের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এর আগে লাওসের মাটিতে ১-০ গোলের জয় নিয়ে দেশে ফেরে জামাল ভুঁইয়ারা। কোচ জেমি ডে’র অধীনে বাংলাদেশ আগের চেয়েও বেশি সাফল্য পাচ্ছে। যার ফলশ্রুতিতে র‌্যাংকিংয়ে এই উন্নতি।

বাংলাদেশের কাছে হারের ফলে লাওসকে নামতে হলো নিচে। এ যেন স্থান পরিবর্তন। ১৮৮ থেকে বাংলাদেশ আসল ১৮৩ তে। আর এদিকে লাওস ১৮৩ থেকে চলে গেল ১৮৮ তে। বাংলাদেশের মত সমান পয়েন্ট নিয়ে ১৮৩ তে অবস্থান করছে লিশটেনষ্টাইন।

বাংলাদেশ ৯০৯ পয়েন্ট থেকে বৃদ্ধি পেয়ে ৯২২ এ এসেছে।

র‌্যাংকিং এর শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম। প্রথম চার ধাপে কোনো পরিবর্তন আসেনি। ক্রোয়েশিয়া ১ ধাপ ও উরুগুয়ে ২ ধাপ পিছিয়েছে। তবে পর্তুগাল ও স্পেন ২ ধাপ করে এগিয়ে ৫ ও ৭ এ অবস্থান করছে। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ফিফা র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯