ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি, ফায়ার সার্ভিসের অভিযান সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ কিশোরী প্রভাতী আক্তারের (১৩) অনুসন্ধান অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ২৮ জুলাই দুপুর একটার দিকে ওই ইউনিয়নের পালপাড়া এলাকায় স্বজনদের সঙ্গে ব্রহ্মপুত্রে গোসল করতে গিয়ে ওই কিশোরী নিখোঁজ হয়। দু’দিন অনুসন্ধান শেষে ২৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা স্টেশনে ফিরে গেছেন।

ফায়ার সার্ভিসের জামালপুর স্টেশন কর্মকর্তা নূর উদ্দিন ২৯ জুলাই রাত নয়টায় বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘নিখোঁজ ওই কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। আমাদের ডুবুরি ও উদ্ধারকর্মীরা গত দু’দিনে ঘটনাস্থল থেকে ব্রহ্মপুত্র নদের ভাটির দিকে প্রায় ২৫ কিলোমিটার দূর পর্যন্ত অনুসন্ধান চালিয়েছে। কিন্তু ওই কিশোরীর কোনো সন্ধান পাওয়া যায়নি। ২৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করেছি।’

নিখোঁজ প্রভাতী আক্তার জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের রুহুল আমিন রুকনের মেয়ে। সে জামালপুর শহরের শাহীন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রভাতী আক্তার কয়েকদিন আগে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের পালপাড়া গ্রামে তার বড় ভাই তানভীর হাসানের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। ২৮ জুলাই বেলা একটার দিকে সে তার ভাবি অর্পিতার সঙ্গে পাশের ব্রহ্মপুত্রে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি, ফায়ার সার্ভিসের অভিযান সমাপ্ত

আপডেট সময় ১১:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮